কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন সন্তানকে হত্যার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা

মায়ের কোলে শিশু। ছবি : সংগৃহীত
মায়ের কোলে শিশু। ছবি : সংগৃহীত

কথায় আছে, পশুরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তবে প্রচলিত এ কথার বাইরে নানা ঘটনার সাক্ষী হয়ে থাকে সমাজ। তেমনিভাবে সম্প্রতি একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজের তিন সন্তানকে হত্যার স্বামীকে নিয়ে সেহরি করেছেন এক মা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিসরে এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটেছে যা দেশকে হতবাক করে দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক মা তার স্বামীর জন্য সেহরি তৈরির আগে তার তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী তার দুই মেয়ে এবং এক ছেলে - শাহদ (১২), মাহমুদ (৭) এবং আয়াকে (৫) ভোরবেলা সেহরির আগে হত্যা করেন। এরপর তিনি পরিবারের জন্য সেহরি তৈরি করেন এবং স্বামীর সঙ্গে সেহরি সম্পন্ন করেন।

কালিউবিয়া গভর্নরেটের খানকার কাফর হামজা এলাকায় অবস্থিত এজবেত এল মানতাউইত এলাকায় এমন ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাদের একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মিসরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সুজান নামের ওই নারী মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তিনি এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন। গত শনিবার (১৫ মার্চ) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটিতে তীব্র মানসিক অসুস্থতা বলে উল্লেখ করা হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, অভিযুক্ত নারীর স্বামী এ ঘটনার ব্যাপারে অবগত ছিলেন না। পুলিশকে অবহিত করার পর কর্তৃপক্ষ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X