কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইমামোগলুর মুক্তি অনিশ্চিত, ইস্তাম্বুলের দায়িত্ব নিলেন অন্তর্বর্তী মেয়র

ইস্তাম্বুলের ভারপ্রাপ্ত মেয়র নুরি আসলান সাংবাদিকদের সামনে কথা বলেন। ছবি  : সংগৃহীত
ইস্তাম্বুলের ভারপ্রাপ্ত মেয়র নুরি আসলান সাংবাদিকদের সামনে কথা বলেন। ছবি : সংগৃহীত

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ পরিস্থিতিতে বিরোধী দল নিয়ন্ত্রিত ইস্তাম্বুলের পৌর পরিষদ শহর পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী মেয়র নির্বাচন করেছে। স্থানীয় সময় বুধবার তার নাম ঘোষণা করা হয়। খবর রয়টার্সের।

ইস্তাম্বুলের পৌর পরিষদ ৩১৪ সদস্যের কাউন্সিলের দ্বারা পরিচালিত। যেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিপক্ষে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) সংখ্যাগরিষ্ঠ। বুধবার ১৭৭ ভোট পেয়ে সিএইচপি দলের নুরি আসলানকে শহর পরিচালনার জন্য নির্বাচিত করেছে কাউন্সিল। অন্তর্বর্তী মেয়র ইমামোগলুর বাকি মেয়াদের জন্য ভারপ্রাপ্ত মেয়র পদে শহর পরিচালনা করবেন তিনি।

আগামী নির্বাচনে মেয়র একরেম ইমামোগলুকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ঘোষণার পর পরই গ্রেপ্তার করা হয়। এরপর দুর্নীতির অভিযোগে বিচারের জন্য কারাগারে পাঠান আদালত। কিন্তু তিনি এবং তার সমর্থকরা অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমামোগলুকে গত সপ্তাহে আটকের ফলে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে গণগ্রেপ্তার করছে এরদোয়ানের পুলিশ বাহিনী। কিন্তু তা সত্ত্বেও লাখ লাখ মানুষ বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে।

এদিকে রাজধানী আঙ্কারায় এক ইফতারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। তিনি সবাইকে ধৈর্য আর কাণ্ডজ্ঞান বিবেচনা করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। এরদোয়ান বলেন, যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন, তাদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভকারী ব্যক্তিরা করুণ পরিণতির পথ বেছে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X