কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল ফাঁকি দিলে অভিভাবকদের জেল!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সন্তানদের স্কুলে নিয়মিত করতে আরও কঠোর হচ্ছে সৌদি আবর। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সন্তানরা স্কুলে অনিয়মিত থাকলে বাবা-মায়ের জেলও হতে পারে।

সৌদি আরবের সংবাদমাধ্যম মক্কা নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়েছে, কোনো সন্তান কারণ ছাড়া টানা ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকতে পারবেন না। কেউ এমনভাবে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে মামলাও হতে পারে। এমনকি এজন্য অভিভাবককে জেলেও যেতে হতে পারে।

প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো সন্তান ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকলে তার বিষয়ে পাবলিক প্রসিকিউটর অফিসে জানানো হবে। এরপর সৌদি শিশু সুরক্ষা আইনের অধীনে বিষয়টি তদন্ত করবে প্রসিকিউসন অফিস।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ তদন্তের পর অপরাধ আদালতে পাঠাবেন। এরপর বিচারিক আদালতে বাবা-মায়ের অবহেলার কারণে সন্তানের অনুপস্থিতির প্রমাণ পেলে তাদের জেলে নিতে পারে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করবে। এরপর মন্ত্রণালয় ওই শিশুকে পারিবারিক তত্ত্বাবধানে পাঠাবে। এ ছাড়া তারা বিষয়টি অনুসন্ধান ও শিশুটির পরিবারিক তত্ত্বাবধান করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো শিশু তিন দিন অনুপস্থিত থাকলে তাকে সতর্ক এবং পরামর্শকের কাছে পাঠানো হবে। এরপর পাঁচ দিন অনুপস্থিত থাকলে তাকে আবারও সতর্ক এবং অভিভাবককে জানানো হবে। এরপর ১০ দিন অনুপস্থিত থাকলে তাকে আবার সতর্ক করা হবে এবং অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারপত্র নেওয়া হবে।

এরপর আবারও তাকে ১৫ দিন অনুপস্থিত থাকলে ওই সন্তানকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অন্য স্কুলে বদলি করা হবে। এতসব আয়োজনের পরও কোনো সন্তান ২০ দিন অনুপস্থিত থাকলে তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে শুরুতে পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযোগ করা হবে। তারা তদন্ত করে আইনানুযায়ী পদক্ষেপ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X