কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৬৮

রণতরী থেকে বিমানের উড্ডয়ন। ছবি : সংগৃহীত
রণতরী থেকে বিমানের উড্ডয়ন। ছবি : সংগৃহীত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) হুতিদের সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভির বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদা প্রদেশে অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এই হামলা মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের অংশ, যেখানে ইয়েমেনের বিভিন্ন স্থানে হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে। তবে এই হামলায় সরাসরি অভিবাসী আটক কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকে মার্কিন বাহিনী ‘অপারেশন রাফ রাইডার’ নামে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে ইতিমধ্যেই শত শত হুতি যোদ্ধা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X