শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:১৯ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, মৃত্যু শতাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার কেন্দ্রীয় অঞ্চলে ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর ইসরায়েলি ড্রোন (কোয়াডকপ্টার) থেকে গুলি চালানো হয়েছে। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বলছে, গত ২৭ মে থেকে ত্রাণ বিতরণ শুরুর পর এ পর্যন্ত ত্রাণ নিতে আসা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় ১১০ জনের মৃত্যু হয়েছে।

সবশেষ মঙ্গলবার (১১ জুন) ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ইসরায়েলের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ওই সময় গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন কয়েক হাজার ক্ষুধার্ত মানুষ। হঠাৎ ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হলে ঘটনাস্থলে ১২ জন মারা যান।

এর আগে রাত ২টা ৩০ থেকে ৫টার মধ্যে একই স্থানে ইসরায়েলি গুলিতে আরও তিনজন নিহত হন।

আল-আউদা হাসপাতাল জানিয়েছে, তারা তিনজনের মরদেহ ও ১০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ঘটনার কথা স্বীকার করলেও বলেছে, তারা শুধু ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছিল এবং তা ছিল ত্রাণকেন্দ্র থেকে অনেক দূরে।

এ ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, গাজার সাধারণ মানুষের ওপর এমন হামলা মানবিক বিপর্যয় তৈরি করছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X