কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পক্ষ নিয়েছে যে যে দেশ

ইসরায়েলের হামলায় তেহরানের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রয়টার্স
ইসরায়েলের হামলায় তেহরানের ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রয়টার্স

ইরানে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ হামলায় আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্যে বলেছে যে এই হামলা অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে তিন মুসলিম দেশ- ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব স্পষ্ট ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলেছে।

ওমানের নিন্দা

ওমান বলেছে, ইসরায়েলের এই হামলা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। ওমান আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে যে তারা দৃঢ় ও স্পষ্ট পদক্ষেপ নিয়ে এই আগ্রাসন বন্ধ করুক। ওমান মনে করে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করেছে।

ইন্দোনেশিয়ার সমালোচনা

ইন্দোনেশিয়া জোরালো ভাষায় জানিয়েছে, ইসরায়েলের এ হামলা অস্থিরতা আরও বাড়াতে পারে ও মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ ঘটাতে পারে। দেশটি সকল পক্ষকে অনুরোধ করেছে, তারা সংযম প্রদর্শন করুক ও উত্তেজনা কমাতে পদক্ষেপ গ্রহণ করুক।

সৌদি আরবের নিন্দা

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ও মান অগ্রাহ্য করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছে তারা।

ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সবাই আন্তর্জাতিক মহলকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা বন্ধে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানও স্থিতিশীলতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে। অপরদিকে, নিউজিল্যান্ড ও জাপান বলেছে, সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসে না; তাই সবাইকে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এ ছাড়া ইসরায়েলের হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাসনিম নিউজের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটিই পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে, বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তথ্যসূত্র: রয়টার্স, আলজাজিরা, বিবিসি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X