বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের নতুন সেনাপ্রধান আবদুর রহিম মুসাভি

ইরানের নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিকে নিয়োগ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শুক্রবার (১৩ জুন) ইরানের আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে, আয়াতুল্লাহ আলি খামেনির এক বিশেষ আদেশে আবদুর রহিম মুসাভিকে সেনাবাহিনীর নতুন কম্যান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রদান সংক্রান্ত সে আদেশে খামেনি ইহুদিবাদী সরকারের হাতে গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের জন্য মেজর জেনারেল বাঘেরির আত্মবলিদানে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। সে সাথে নতুন সেনাপ্রধানে আবদুর রহিম মুসাভির প্রশংসনীয় সেবা ও মূল্যবান অভিজ্ঞতা উল্লেখ করেছিলেন।

আয়াতুল্লাহ আলি খামেনি আবদুর রহিম মুসাভিকে সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে কোনো হুমকির মোকাবিলা করার ক্ষেত্রে সেনাবাহিনীকে সময়োপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই তাদের কর্তব্য।

এর আগে শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে রাজধানী তেহরান ও এর আশপাশের বিভিন্ন আবাসিক এলাকা ও স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাঘেরিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসিতে) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিতে, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদে এবং অন্তত ছয় ইরানি পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে।

ইসরায়েলের এই সামরিক অভিযানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আয়াতুল্লাহ আলি খামেনি।

আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে যে রক্তাক্ত ও কলঙ্কিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের বর্বর স্বভাব প্রকাশ করেছে- এর জন্য তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X