কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তিতে না এলে আরও ভয়াবহ হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানে পারমাণিবক স্থাপনা ও শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, চুক্তিতে না এলে আরও ভয়াবহ হামলা চালানো হতে পারে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস হয়েছে। তবে এখনো সুযোগ রয়েছে এই হত্যাযজ্ঞ থামানোর- এর পরে আরও ভয়ঙ্কর হামলা শুরু হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার (১২ জুন) রাতে ইসরায়েল তাদের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, শীর্ষ বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করে। এর পাল্টা জবাবে ইরানও ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা প্রকাশিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন যে, জায়নবাদী (ইসরায়েল) শাসকগোষ্ঠী নিজেদের জন্য একটা কঠিন ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে।

অন্যদিকে, ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, তার প্রশাসন অনেকবারই ইরানকে পারমাণবিক কর্মসূচিতে সমাপ্তির বিনিময়ে চুক্তিতে আসার সুযোগ দিয়েছে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, আমি আগেই বলেছিলাম- এটা তাদের কল্পনার চেয়েও খারাপ হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ও সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করে এবং এর অনেকগুলোই রয়েছে ইসরায়েলের কাছে, আরও আসছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের কট্টরপন্থিরা আমার হুঁশিয়ারি গ্রাহ্য না করায় সবাই নিহত হয়েছে। এটা এখানেই থেমে যাবে না।

বিশ্বরাজনীতিবিদরা এই উত্তেজনার ক্রমোন্নতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই পরিস্থিতিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করে সবাইকে শান্ত থাকার ও পাল্টা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটেও সুইডেনের রাজধানী স্টকহোমে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- মিত্ররা ঐক্য প্রকাশ করে উত্তেজনা হ্রাসে কাজ করা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X