কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অনুষ্ঠানে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের ওভাল অফিসে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ এক প্রতিনিধি মাথা ঘুরে পড়ে যান। শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদেরও বের হয়ে যেতে বলেন কর্মকর্তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মাথা ঘুরে পড়ে যাওয়া ব্যক্তি গোর্ডন ফিনলে। তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনুষ্ঠান এক ঘণ্টা বন্ধ ছিল। পরে আবার শুরু হয়ে ভালোমতো শেষ হয়েছে। গোর্ডন ফিনলে ভালো আছেন। তার শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, এলি লিলি নামে একটি কোম্পানির সিইও ডেভিড রিকস কথা বলছেন। তখন পাশে দাঁড়ানো গোর্ডন ফিনলে। ওই অনুষ্ঠানে ৩০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এক পর্যায়ে তাকে অসুস্থ মনে হচ্ছিল এবং হঠাৎ পড়ে যান। তিনি পড়ে যাওয়ার পর ট্রাম্প তার আসন থেকে উঠে দাঁড়ান এবং কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকেন। ততক্ষণে ওভাল অফিসের চিকিৎসকরা ছুটে এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন।

ওষুধ কোম্পানিগুলো যেন ওষুধের দাম কমায় সে উদ্দেশ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ট্রাম্প ওষুধ কোম্পানিগুলোকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X