কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলা জোরদারের হুমকি দিল ইরান

ছবি : আইআরজিসি
ছবি : আইআরজিসি

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার আইআরজিসির দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের সামরিক জ্বালানির অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ হামলা ইসরায়েলের আগ্রাসনের জবাবে দিয়েছে তারা।

শুক্রবার ভোরে (১৩ জুন) ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। এমনকি তেহরান শহর ও আশপাশের আবাসিক ভবনেও বোমা ফেলে ইসরায়েল। এতে ইরানের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন।

এ হামলার পরে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেন, ইসরায়েল নিজেই নিজের জন্য ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি’ ডেকে এনেছে।

ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে আইআরজিসি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের একটি অভিযান চালায়। তারা ইসরায়েলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ স্থাপনায়ও হামলা চালায়। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘ট্রু প্রমিজ থ্রি’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, দশটি ড্রোন এবং অনেক ছোট শত্রু ড্রোনকে ভূপাতিত করেছে।

তথ্যসূত্র : মেহের নিউজ এজেন্সি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X