কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় স্থল অভিযানে নিহত ৪৩০ ইসরায়েলি সেনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ২১ বছর বয়সী নোম শেমেশ ছিলেন জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে একজন স্কোয়াড কমান্ডার। রোববার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানায় টাইমস অব ইসরায়েল।

সেনাবাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, খানের ইউনিস এলাকায় রকেটচালিত গ্রেনেডের (আরপিজি) আঘাতে তিনি নিহত হন। একই হামলায় আরেকজন সেনাও আহত হয়েছেন।

নোম শেমেশের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান ও সীমান্ত এলাকায় চলমান সংঘর্ষে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়াল ৪৩০ জনে। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক কর্মীও রয়েছেন।

প্রায় এক সপ্তাহ আগেও একই এলাকায় আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। বর্তমানে গাজার শাসকগোষ্ঠীর হাতে এখনও ৫৩ জন জিম্মি রয়েছে। এর মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে আইডিএফ নিশ্চিত করেছে, ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, এবং বাকি তিনজনের অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরুর পর গাজা যুদ্ধ এখন দ্বিতীয় অগ্রাধিকারে চলে গেছে। ইসরায়েল বলছে, এসব পারমাণবিক স্থাপনা তাদের অস্তিত্বের জন্য হুমকি।

ইতোমধ্যে ইরান ইসরায়েলের মূলভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং উত্তর ও মধ্যাঞ্চলে ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X