কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

ধ্বংসস্তূপ পরিদর্শনে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপ পরিদর্শনে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানে হামলার প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় দখলদারদের হাইফা ও তেলআবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

রোববার (১৫ জুন) ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন।

এ পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে। আর তা খুব শিগগিরই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, আবার সবাইকে বলছি, আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পায়। আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি, এক নির্মম শত্রুর বিরুদ্ধে, যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে।

নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলছেন ইরানে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা তাদের ওপর আরও কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X