কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ‘পটকা ফাঁদে’ ধরাশায়ী ইসরায়েল

ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইরানের ‘পটকা ফাঁদে’ পড়েছে ইসরায়েল। এই পটকা ফাঁদ বা ডিকয় ক্ষেপণাস্ত্রের কৌশলে ধরা খেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে গেছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আসছে নেতানিয়াহুর সামরিক বাহিনীর। ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আর এই তথ্য প্রকাশ হয়েছে খোদ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে।

মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফুরিয়ে আসছে। ইসরায়েলের এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কাজ করেছে ইরানের এক দুর্দান্ত ফাঁদ। এর ফলে আর মাত্র ১০ থেকে ১২ দিনেই ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াাশিংটন পোস্ট।

ক্ষেপণাস্ত্র হামলার সময় ‘মিসাইল প্রতারণা’ বেশ পরিচিত। একে অনেকে পটকা ফাঁদও বলে। এই পটকা ফাঁদে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, তাকে বলা হয় ‘ডিকয় ক্ষেপণাস্ত্র’। এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং আসল ক্ষেপণাস্ত্রের মতোই আচরণ করে। কিন্তু এটি মূলত শত্রুর প্রতিরক্ষাব্যবস্থা বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। তবে এটি আসলে ভুয়া ক্ষেপণাস্ত্রের ফাঁদ।

মূলত কোথাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় ক্ষেপণাস্ত্রের সঙ্গে ধাতব পটকা নিক্ষেপ করা হয়। এই ধাতব পটকা থেকে আগুন বের হতে থাকে। ফলে ইসরায়েলের আয়রন ডোমের মতো অন্যান্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো যখন এই ধাতব পটকা শনাক্ত করে, তখন সেটা আসল ক্ষেপণাস্ত্র মনে করে। তখন সেটিকে বিধ্বস্ত করতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। এভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যখন ধাতব পটকার দিকে যেতে থাকে বা সেটা বিস্ফোরণ ঘটায়, তখনই দ্রুতগতিতে আসল ক্ষেপণাস্ত্র আঘাত করে।

ইসরায়েলের আয়রন ডোম থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে সেই আয়রন ডোম নতুন করে লোড করতে ১০ থেকে ১১ মিনিট সময় লাগে। কিন্তু ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোমে শনাক্ত হওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যেই তা ইসরায়েলের ভূমিতে আঘাত হানে। এ জন্য ইরান হাইপারসনিক নিক্ষেপের আগে ইসরায়েলের আয়রন ডোমকে পটকা ফাঁদে ফেলে খালি করে নেয়। পরে সফলভাবে হাইপারসনিক আঘাত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X