কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:৫৯ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের চ্যানেল-১৪ খালি করতে বলল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের চ্যানেল-১৪ অফিস খালি করে দিতে বলেছে ইরান।

চ্যানেলটি ইরান নিয়ে ব্যাপকভাবে ভুয়া তথ্য প্রচারের জন্য এটি ইরানের টার্গেট লিস্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরান ইসরায়েলের চ্যানেল-১৪ এর অফিস খালি করতে বলেছে। এটিতে যে কোনো সময় হামলা চালানো হতে পারে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘নেতানিয়াহু ২০০২ সালে যেমন ভুল ছিলেন, এখনো তিনি তেমনই ভুল করছেন।’

বিবৃতিতে বার্নি স্যান্ডার্স উল্লেখ করে বলেন, ২০০২ সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন, ‘সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি, এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয়, যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে।’

স্যান্ডার্স আরও বলেন, ‘নেতানিয়াহু তখন ভুল ছিলেন, মারাত্মক ভুল। ওই যুদ্ধে ৪ হাজার ৪৯২ জন মার্কিন সেনা প্রাণ হারান, আহত হন ৩২ হাজারেরও বেশি। তা ছাড়া প্রায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই যুদ্ধে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল।’

তিনি বলেন, ‘আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধোন্মাদ অবস্থান নিচ্ছেন, এবার লক্ষ্য ইরান। কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা। আমরা ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধে জড়াব না।’

বার্নি স্যান্ডার্সের এ মন্তব্য যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করে ডেমোক্রেটিক দলের প্রভাবশালী অংশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, কূটনীতিই হতে হবে ভবিষ্যতের পথ।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X