কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আবারও ইসরায়েলি হামলা

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলায় সক্রিয় আইরন ডোম। ছবি : সংগৃহীত
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলায় সক্রিয় আইরন ডোম। ছবি : সংগৃহীত

ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে।

শুক্রবার (২০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের হামলার বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তাদের বাহিনী বর্তমানে পশ্চিম এবং মধ্য ইরানের ‘সামরিক’ অবকাঠামোতে আক্রমণ করছে।

এদিকে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তার আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটসে এই হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা চালু করে। খবর জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার (১৯ জুন) জানান যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে।

এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। আইএএফের ৫০টিরও বেশি যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১০

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১১

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১২

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৩

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৪

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৫

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৬

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৮

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৯

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

২০
X