কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় আরও এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমানবাহিনীর (আইএএফ) ড্রোন হামলায় নিহত হয়েছেন শরিফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইসার তাবাতাবেই কামশেহ। হামলায় তার স্ত্রী মানসৌরিয়েহ হাজিসালেমও নিহত হন।

শনিবার (২১ জুন) এক বিবৃতিতে কামশেহর মৃত্যু নিশ্চিত করেছে তেহরানের মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শরিফ ইউনিভার্সিটি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে তেহরানের একটি আবাসিক ভবনে আইএএফের চালানো ড্রোন হামলায় এই দম্পতি নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হামলায় ক্ষতিগ্রস্ত ওই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

বিবিসির তথ্যমতে, শুক্রবার (১৩)জুন থেকে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। আট দিনের ব্যবধানে এ পর্যন্ত অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে ইরানি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র।

নিহত বাকি ৯ জন বিজ্ঞানী হলেন- ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরেয়াদুন আব্বাসি, মোহাম্মদ মেহদি তেহরাঞ্চি, আবদোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোল্ফঘারি, আমিরহোসেন ফেগহি, আকবার মোতালেবিজাদেহ, আলী বাকাই কারিমি, মানসুর আসগারি এবং সাঈদ বুরজি।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পিত অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিকে বিপর্যস্ত করা এবং ইসলামিক প্রজাতন্ত্রের বৈজ্ঞানিক কাঠামোয় ভয়-আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

তেহরান থেকে এখনো সরকারিভাবে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে ইরানি রেভল্যুশনারি গার্ড ও নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করছে এবং কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

এখন প্রশ্ন উঠছে- এই পরিকল্পিত গুপ্তহত্যা ও ড্রোন হামলার পেছনে ইসরায়েল শুধু ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে চাইছে, না কি মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ উসকে দিতে চাইছে?

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X