কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতারকে ধন্যবাদ দিল ইরান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তা করায় দেশটি এ ধন্যবাদ জানায়।

মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশটি এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় তিনি এ কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভানচি টেলিফোন আলাপ করেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

আলোচনায় তাখতেরাভানচি বলেন, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও সর্বোচ্চ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ ছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করে।

অন্যদিকে, ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানায়, কাতারের আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর কিছুক্ষণ আগেই এক পশ্চিমা কূটনীতিক জানান, উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটির ওপর ইরানের পক্ষ থেকে হুমকি পাওয়া গেছে, দুপুর থেকেই এ হুমকি পাওয়া যাচ্ছিল। হুমকির খবরের পর পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সরকার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X