বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:৩৭ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় ইসরায়েলকে রুখল না সিরিয়া, কেন এই নীরবতা

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত।
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের সামরিক আগ্রাসনের বারবার সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। কিন্তু দেশীয় আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় কোনো প্রতিবাদ তো দূরের কথা, কার্যত নীরব থেকেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও হিব্রু ভাষার মারিভ-এ প্রকাশিত এক প্রতিবেদনে হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাতজিয়া বারাম বিশ্লেষণ করেন, সিরিয়ার নতুন সরকারের কাছে এই নীরবতা ছিল কৌশলগতভাবে লাভজনক।

বারামের মতে, সিরিয়ার শাসক মনে করেন, ইরানের ওপর যত বেশি আঘাত আসবে, দামেস্কের রাজনৈতিক অবস্থান ততই মজবুত হবে। কারণ কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে সিরিয়া বর্তমানে ইরানকেই বড় হুমকি মনে করে। ফলে ইসরায়েলের হাতে ইরান দুর্বল হলে, তাতে সিরিয়ার নতুন নেতৃত্ব উপকৃত হবে বলেই মনে করছেন আল-শারা।

এছাড়া ইসরায়েলের এই সামরিক অভিযানের মাধ্যমে আল-শারা বেশ কিছু মূল্যবান শিক্ষা পেয়েছেন। যেমন, ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষমতা, তাদের গোয়েন্দা দক্ষতা ও যুদ্ধ পরিচালনায় নিখুঁত কৌশলের ধারণা- সব মিলিয়ে একরকম ‘মাস্টারক্লাস’ হয়েছে সিরিয়ার জন্য।

বারাম বলেন, আল-শারা নিশ্চয়ই তার নোটবুকে লিখে রেখেছেন- ইসরায়েল চাইলে যে কোনো সময় তার ওপরও এমন হামলা করতে পারে। আত্মঘাতী মনোভাব না থাকলে, এখন ইসরায়েলের সঙ্গে বিবাদে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

এদিকে সিরিয়ার অভ্যন্তরেও নতুন কোনো যুদ্ধ চায় না জনগণ। গোলান মালভূমির নিয়ন্ত্রণে ইসরায়েলি উপস্থিতি কার্যত মেনে নিয়েছে দামেস্ক। সেখানকার জাতীয়তাবাদী চাপ উপেক্ষা করে, আল-শারা একপ্রকার ‘বাস্তব রাজনীতি’ করছেন বলে মনে করেন বিশ্লেষকরা।

সিরিয়ার অবস্থান এতটাই কৌশলগতভাবে হিসাব করা যে, ইসরায়েলের ইরানবিরোধী অভিযানে তিনি উপকার দেখছেন। একইসঙ্গে, এই প্রেক্ষাপটে সিরিয়া- ইসরায়েল সম্পর্ক নতুন এক মোড়ে এগোতে পারে বলেও মনে করা হচ্ছে।

সবমিলিয়ে, ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের জিও-পলিটিকসকে কাঁপিয়ে দিলেও, সিরিয়া এই অস্থিরতায় নীরব থেকে নিজের অবস্থান শক্ত করেছে- এমনটাই মনে করছেন বিশ্লেষক আমাতজিয়া বারাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X