কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা জানাল ইরান

পতাকা ও খামেনির ছবি হাতে ইরানিরা। ছবি : সংগৃহীত
পতাকা ও খামেনির ছবি হাতে ইরানিরা। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে এক ডজন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমন দাবি করা হয়েছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের একটি ইউনিট বাসিজ আধাসামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নতুন করে আরও দুই ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে গণমাধ্যম কর্মী নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছাল।

সংস্থাটি অভিযোগ করেছে, ইসরায়েলকে সত্যের কণ্ঠস্বর নীরব করা এবং প্রতিরোধ ফ্রন্টের গণমাধ্যম দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।

এদিকে ১২ দিনের সংঘাতের সমাপ্তির পরেও যুদ্ধে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

গত ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করে। ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলা চালায় তারা।

সংঘাতের সময় ইসরায়েল উত্তর তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কমপ্লেক্সেও আক্রমণ করেছিল। ইসরায়েলি অভিযানে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হন। ইরানি কর্মকর্তাদের মতে, বর্তমানে মোট মৃতের সংখ্যা ১,০৬০ জন।

অপরদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের সময় প্রতিশোধমূলক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারসহ বহু স্থাপনা ধ্বংস হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১০

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১১

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১২

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৩

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৪

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৫

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৬

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৭

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৮

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৯

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

২০
X