কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের খুশির খবর দিল সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, এসব ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের।

এ সুযোগ চালু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম:

ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

জাওয়াজাতের অনুরোধ:

জাওয়াজাত জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে।

কারা এই সুযোগ পাবেন?

যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান

সাহায্যের পরামর্শ:

যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে।

সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X