কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর ইস্যুতে সই করেনি ভারত

চীনে এসসিও বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
চীনে এসসিও বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রসঙ্গ বাদ পড়ায় চীনে অনুষ্ঠিত এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা) প্রতিরক্ষা বৈঠকের যৌথ বিবৃতিতে সই করেনি ভারত। বিবিসির খবর অনুযায়ী, যৌথ বিবৃতিতে পেহেলগামে হামলার কথা না থাকলেও পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি তৎপরতার কথা বলা হয়েছে। ভারত মনে করছে, এতে পক্ষপাত দেখা গেছে এবং এটি পাকিস্তানপন্থি মনে হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত চেয়েছিল সন্ত্রাসবাদ নিয়ে তাদের উদ্বেগ বিবৃতিতে থাকুক। কিন্তু একটি দেশ তাতে রাজি হয়নি। যদিও তিনি কোনো দেশের নাম বলেননি, ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ আপত্তি এসেছে পাকিস্তানের পক্ষ থেকে।

পেহেলগামে হামলায় ২৬ জন মারা যায়। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে বলছে, পাকিস্তান তাদের আশ্রয় দিয়েছে। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রথম থেকেই।

পাকিস্তানের পাল্টা অভিযোগ, ভারত বেলুচিস্তানে স্বাধীনতাপন্থিদের সহায়তা করছে। ভারতও এ অভিযোগ অস্বীকার করেছে।

বৈঠকের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, যারা জঙ্গিদের সাহায্য করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তিনি সরাসরি কোনো দেশের নাম না নিলেও ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকেই।

রাজনাথ সিং আরও বলেন, ‘কিছু দেশ আছে যারা সন্ত্রাসবাদকে নিজের নীতির অংশ করে নিয়েছে। এ ধরনের আচরণ মানা যায় না। এসসিও’র উচিত এসব দেশকে নিন্দা জানানো।’

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে এর আগে তিনটি যুদ্ধ করেছে। দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে, তবে দুদেশই কাশ্মীরের কিছু অংশে নিয়ন্ত্রণ করে। চলতি বছরের এপ্রিল মাসে পেহেলগামে হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ে। গত মে মাসে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও ভারতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং ড্রোন পাঠায়। ১০ মে পর্যন্ত চলা এ উত্তেজনা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমে যায়। তবে ভারত জানায়, এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X