কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। শনিবার (২৮ জুন) এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করে। খবর মেহের নিউজের।

ইসরায়েলের সামরিক বাহিনীর ‘ইন্টারনাল ফ্রন্ট কমান্ড’ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ, পশ্চিম এবং মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর এলাকা, লাচিশ এবং আরাবাহ অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

এদিকে, হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। ইয়েমেন থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, যাদের আগেও এমন হামলার রেকর্ড রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম- সব মিলিয়ে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X