কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০১:০৯ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ
গাজায় সংঘাত

ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা সংঘাত বন্ধ করতে না পারলে ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বলেন, গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে।

লেবার পার্টির এমপি অ্যালেক্স ব্যালিঞ্জার প্রশ্ন করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে কি সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে?

উত্তরে ল্যামি বলেন, হ্যাঁ, আমরা নেব।

এর আগে গত মাসে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে একযোগে ইসরায়েলের চরমপন্থি দুই মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তাদের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। নিষেধাজ্ঞার আওতায় তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়।

এদিকে ব্রিটেনের ভেতরে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে ডেভিড ল্যামি এখনই নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি।

তিনি বলেন, শুধু লোক দেখানো সময়সীমা দেওয়ার কোনো মানে নেই। যুদ্ধবিরতির আলোচনা অত্যন্ত স্পর্শকাতর। তাই স্বীকৃতির সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে, যাতে প্রকৃত পরিবর্তন আসে।

ল্যামি আরও বলেন, যদিও আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের মতো দেশগুলো এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবুও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি অব্যাহত রয়েছে। তাই স্বীকৃতি দিলেই শান্তি আসবে—এমনটা ভাবা উচিত নয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X