বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

কুয়েতের একটি বিমানবন্দরের ভেতরের পরিবেশ। ছবি : সংগৃহীত
কুয়েতের একটি বিমানবন্দরের ভেতরের পরিবেশ। ছবি : সংগৃহীত

হাজার হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। গত দুই মাসে দেশটি থেকে ছয় হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ ‍জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কারাগার বিভাগাধীন ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত সরকার রেসিডেন্সি (বসবাসের অনুমতি) এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, যারা আইন লঙ্ঘন করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকেই আইন প্রয়োগকারী বিভিন্ন বিভাগের হাতে আটক হয়েছিলেন। এরপর তাদের ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়। এছাড়া অনেককে আদালতের আদেশ অনুযায়ী দেশে ফেরত পাঠানো হয়েছে।

ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আটক থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া হচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, দেশব্যাপী নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অভিযানে অবৈধভাবে বসবাসকারী ও কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের যাচাইবাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি রেসিডেন্সি ও শ্রমবাজার ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X