কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা

মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দীর্ঘ ২১ মাসের অবরোধ ও যুদ্ধপরবর্তী সময়ে এখানকার নিয়ন্ত্রণ নিয়ে নতুন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় স্বাধীনতাকামীদের উৎখাত করতে চান তিনি।

তিনি বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে তাদের সব ধরনের অস্ত্র হস্তান্তর করতে হবে। একই সঙ্গে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত। রোববার (১৪ জুলাই) জর্ডানের রাজধানী আম্মানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন আব্বাস। খবর মিডল ইস্ট আইয়ের।

পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির অবশ্যই বৈধ প্রক্রিয়ার মধ্য থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এই বছরের গোড়ার দিকে আব্বাস লেবানন সফর করেন এবং সেখানে তিনি এমন একটি বিষয়ে সম্মতি দেন যার ফলে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র ত্যাগ করবে। যদিও দুর্নীতি ও ইসরায়েলঘেঁষা হওয়ার কারণে আব্বাসসহ তার প্রশাসনের কর্মকর্তারা সাধারণ ফিলিস্তিনিদের কাছে যথেষ্ট অজনপ্রিয়।

এদিকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মনে করে ইসরায়েল থেকে আসা হুমকি এবং চলমান রাজনৈতিক অবক্ষয়কে মাথায় রেখে অস্ত্র বহন অপরিহার্য।

টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠকে আব্বাস আরও বলেন, যুদ্ধের পর একমাত্র বাস্তবসম্মত সমাধান হল গাজা থেকে ইসরায়েল পুরোপুরি নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ ওই অঞ্চলের দায়িত্ব নেবে, যা আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ও সমর্থন করবে বলে তিনি মনে করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X