কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের টানা হামলায় আরও রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলি ট্যাংক হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের তেভাম এলাকায় মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় বহু প্রাণহানি ঘটে। নিহতদের মরদেহ গাজা শহরের শিফা হাসপাতালে নিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

এ ছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা এলাকায়ও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। যদিও সেখানে সম্প্রতি ড্রুজ ও বেদুইনদের মধ্যে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির চেষ্টা চলছে।

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

গাজার ওপর ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধ ও সামরিক অভিযান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয়ে হামলা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X