কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৩:০৪ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আল-আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গভিরের প্রার্থনা

ইসরায়েলি মন্ত্রী বেন গভির। ছবি: সংগৃহীত
ইসরায়েলি মন্ত্রী বেন গভির। ছবি: সংগৃহীত

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন। এ নিয়ে সমালোচনামুখর মুসলিম বিশ্ব। অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

রোববার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে যান বেন গভির। তিনি সেখানে প্রার্থনা করেন। এমনকি একটি ইহুদি দলের প্রার্থনার নেতৃত্বও দেন তিনি।

দীর্ঘদিনের এক সংবেদনশীল ‘স্থিতাবস্থার’ আওতায়, জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন মসজিদটি পরিচালনা করে এবং ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারেন না। আল-আকসায় বেন গভিরের এই প্রার্থনা মধ্যপ্রাচ্যের অন্যতম সংবেদনশীল স্থানটির বিদ্যমান নিয়মের প্রতি সরাসরি চ্যালেঞ্জ, যা উসকানি হিসেবে দেখছে সেখানকার মুসলিমরা।

এর আগেও বহুবার বেন গভির আল-আকসা মসজিদে প্রবেশ করেন। তখন এর প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এ নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠলেও তার বিতর্কিত কর্মকাণ্ড থামেনি।

রোববারের নিয়ম ভাঙা নিয়েও সরব হয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, সৌদি আরব বারবার দৃঢ় ভাষায় আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের উসকানিমূলক আচরণের নিন্দা জানায় এবং জোর দিয়ে বলছে, এসব আচরণ এই অঞ্চলে সংঘাত আরও উসকে দেয়।’

এ ছাড়া নিন্দা জানিয়েছে জর্ডান। বিবৃতিতে দেশটি বলেছে, ‘আল-আকসা মসজিদ ও আল-হারাম আল-শরিফের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।’

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X