বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আল-আকসার জমিতে উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলি মন্ত্রী

পবিত্র আল আকসা মসজিদ। পুরোনো ছবি
পবিত্র আল আকসা মসজিদ। পুরোনো ছবি

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি ইহুদি উপাসনালয় সিনাগগ তৈরি করতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। সোমবার (২৬ আগস্ট) আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বেন গভিরের এ ধরনের বক্তব্য ইসলামের অন্যতম নিদর্শনের প্রতি হুমকি হিসেবে দেখছেন মুসলমানরা। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও সংস্থা এর প্রতিবাদ জানাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আল-আকসা প্রাঙ্গণ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ফিলিস্তিনি পরিচয়ের প্রতীক। এটিকে ইহুদিরা প্রথম এবং দ্বিতীয় মন্দিরের স্থান হিসেবেও বিবেচনা করে। এ প্রাঙ্গণে বিভিন্ন সময় বেন গভির প্রার্থনা করতে এসেছেন। সে সময়ও তিনি বিতর্কের জন্ম দেন। বেন গভির ইসরায়েলের অন্যতম উগ্র ডানপন্থি নেতা।

আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আমি যা চাই তা করতে পারতাম, আমি সেখানে (আল-আকসা প্রাঙ্গণ) একটি ইসরায়েলি পতাকা উড়াতাম। তার সামর্থ্য হলে সেখানে একটি সিনাগগ নির্মাণ করবেন বলে জানান। সাংবাদিক বিষয়টি নিশ্চিত হতে তাকে বার বার প্রশ্ন করলেও তিনি ‘হ্যাঁ’ বলেন।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি কাগজে-কলমে জর্ডানের নিয়ন্ত্রণে। তবে সেখানে প্রবেশ ও কার্যাদি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীই নিয়ন্ত্রণ করে আসছে।

এদিকে বেন গভিরের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে জর্ডান, সৌদি আরব, ফিলিস্তিন, হামাস, মিসরসহ আরও অনেক দেশ।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ এক বিবৃতিতে বলেছেন, আল-আকসা ও পবিত্র স্থানগুলো মুসলমানদের পবিত্র উপাসনার স্থান। পবিত্র স্থানগুলোতে হামলা বন্ধ করার জন্য জর্ডান সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আল-আকসায় হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X