কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের হামলায় আরও এক মার্কিন নাগরিক নিহত

খামিস আয়াদের শোক র‌্যালি। ছবি : সংগৃহীত
খামিস আয়াদের শোক র‌্যালি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) রামাল্লাহর উত্তরে সিলওয়াদ শহরে তাকে হত্যা করা হয়। নিহত ৪০ বছর বয়সী খামিস আয়াদের আত্মীয়স্বজন শুক্রবার নিশ্চিত করেছেন, তিনি একজন আমেরিকান নাগরিক ছিলেন।

আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় নিহত এক মার্কিন নাগরিকের পরিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ঘটনার নিজস্ব তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে। এ মামলায় ন্যায়বিচারের দাবি জানিয়ে তারা মার্কিন প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছে।

পাঁচ সন্তানের জনক এবং শিকাগোর প্রাক্তন বাসিন্দা আয়াদ। এ নিয়ে জুলাই মাসে পশ্চিম তীরে দ্বিতীয় মার্কিন নাগরিক নিহত হলেন। ওই মাসের শুরুতে সিলওয়াদের প্রতিবেশী শহর সিনজিলে ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসালেটকে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

আয়াদের আত্মীয়দের সমবেদনা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কোঅর্ডিনেটর উইলিয়াম আসফোর। তিনি এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে বর্ণনা করেছেন।

আসফোর বলেন, আমরা মার্কিন বিচার বিভাগের কাছে পূর্ণ তদন্ত দাবি করছি। একজন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। জবাবদিহিতা কোথায়?

নিহতের চাচাতো ভাই মাহমুদ ইসার মতে, বৃহস্পতিবার ভোরের দিকে বসতি স্থাপনকারীরা আয়াদের বাড়ির বাইরে গাড়িতে আগুন দেয়।

আয়াদ আগুন নেভানোর জন্য ঘুম থেকে ওঠে বাইরে যান। কিন্তু তারপর ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তার দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে।

পরিবারের অভিযোগ, জ্বলন্ত গাড়ির ধোঁয়া ও টিয়ার গ্যাসে সৃষ্ট শ্বাসকষ্টে আয়াদের মৃত্যু হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১০

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১১

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১২

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৩

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৪

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৫

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৬

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৭

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৮

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৯

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

২০
X