মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘সফল’ ড্রোন হামলা

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের লড, বীরশেবা ও আশকেলনে তিনটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা (আনসারুল্লাহ)। শুক্রবার (৮ আগস্ট) এ দাবি করে তারা। খবর শাফাক নিউজের।

হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লড বিমানবন্দর (বেন গুরিয়ন) লক্ষ্যবস্তু করে, আর বাকি দুটি বীরশেবা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তিনি দাবি করেন, সব হামলাই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক দুটি ড্রোন তারা মাঝপথে আটকে দিয়েছে, তবে সাইরেন বাজানো হয়নি।

গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X