কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু।

জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তা ছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X