কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে সাতজন নিহত হয়েছেন। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আলজাজিরার।

প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জন শিশু।

ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে। তারা গাজায় যুদ্ধ বন্ধের এবং হামাসের কাছে বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আলজাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে।

ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৫ হাজার ২৭৫ আহত হয়েছেন। এছাড়া ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০-এর বেশি মানুষ বন্দি হয়েছিলেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X