কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।

আরও পড়ুন : অতিরিক্ত শুল্কের চাপে বন্ধ হচ্ছে ভারতের বড় শহরের পোশাক উৎপাদন

অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৭ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X