চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

গরু চুরি হওয়ায় শূন্য গোয়াল। ছবি : কালবেলা
গরু চুরি হওয়ায় শূন্য গোয়াল। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরির হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে দেলু ভূঁইয়া ও আবদুর রহমান বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের দেলু ভূঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খাওয়া শেষে গোয়ালঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোররাতে সংঘবদ্ধ চোর চক্র তাদের গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভূঁইয়ার ৭টি ও আবদুর রহমান বিশ্বাসের ৩টি গরু চুরি করে নিয়ে যায়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে তারা হতভম্ব হয়ে পড়েন। এলাকাটি আটগ্রাম-শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোর চক্র পিকআপে দ্রুত গরু নিয়ে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আবু মাহমুদ মো. কাউছার কালবেলাকে বলেন, গরু চুরির বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X