কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলে আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইউরোপীয় দেশগুলো যদি জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে।

শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্ররোচিত ও আইনি ভিত্তিহীন। এ পদক্ষেপ ইউরোপের ভাবমূর্তিকে অপূরণীয় ক্ষতি করবে ।

আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না। সেপ্টেম্বরের শুরুতে মিসরের মধ্যস্থতায় আইএইএর সঙ্গে যে নতুন সমঝোতা হয়েছিল, তা শুধু তখনই বহাল থাকবে যদি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ না নেওয়া হয়।

তিনি জানান, ইরান সবসময় সংযম দেখিয়েছে এবং কেবল শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে ইউরোপ যদি এই সুযোগ নষ্ট করে, তাহলে তা পশ্চিম এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এদিকে, চীন ইউরোপীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বেইজিং জানায়, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব। স্ন্যাপব্যাক প্রক্রিয়া কোনোভাবেই আস্থা পুনর্গঠনে সহায়ক হবে না। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X