কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হাজারো বন্দিকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল

হাতকড়া অবস্থায় মারওয়ান বারঘুতি। ছবি : সংগৃহীত
হাতকড়া অবস্থায় মারওয়ান বারঘুতি। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি। তবে এই চুক্তির আওতায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলেও একজন ব্যক্তিকে মুক্তির তালিকায় রাখেনি ইসরায়েল—তিনি মারওয়ান বারঘুতি, যাকে ফিলিস্তিনিরা ‘নিজেদের নেলসন মেন্ডেলা’ বলে আখ্যা দেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, ‘এই বন্দি বিনিময়ের অংশ হবেন না মারওয়ান বারঘুতি।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তি অনুযায়ী, গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এর মধ্যে ১,৭০০ জন পুরুষ, বাকিরা নারী ও শিশু।

১৯৫৯ সালে পশ্চিম তীরের রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক। ২০০২ সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরের বছর ৫টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্তিফাদায় তিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান কণ্ঠস্বর। এখনো কারাগারে থেকেও তার জনপ্রিয়তা এতটাই প্রবল, জনমত জরিপে দেখা গেছে—বারঘুতিকে মুক্তি দেওয়া হলে তিনি ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাতার ও মিসরসহ কয়েকটি দেশ বারঘুতির মুক্তি নিশ্চিত করতে তৎপর ছিল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রশাদ ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনায় যুক্ত ছিলেন।

তবে তেলআবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে—বারঘুতির মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, তিনি শুধু একজন বন্দি নন, বরং ‘ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক’, আর তাকে মুক্তি দিলে ফিলিস্তিনিদের আন্দোলন নতুন গতি পেতে পারে।

ইসরায়েলের এই অবস্থান ফিলিস্তিনি সমাজে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বারঘুতিকে বাদ দিয়ে কোনো বন্দি বিনিময় চুক্তিই প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ হতে পারে না, কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ফিলিস্তিনের প্রতিরোধ, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক।

সূত্র : টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X