কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের পর অবশেষে শান্তির আলো দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। যুদ্ধের অবসান ঘটিয়ে এবার সেই বিধ্বস্ত ভূমিকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ তিনি বলেন, ‘আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইসরায়েলি ও ফিলিস্তিনি— উভয় জনগণের জন্যই এটি আশীর্বাদস্বরূপ।’

এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিসর। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যতটা পরিশ্রম ও ধৈর্য লেগেছে, তা তিন হাজার বছরের প্রচেষ্টার সমান। আমি জীবনে অনেক বড় সমস্যা সমাধান করেছি, কিন্তু এই সংঘাতের সমাপ্তি ছিল একেবারে আলাদা ও কঠিন। অবশেষে আমরা শান্তির পথে পৌঁছাতে পেরেছি।”

ট্রাম্প জানান, এখন গাজাকে পুনর্গঠন ও পুনর্নির্মাণের সময় এসেছে। যুদ্ধের ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে গাজাকে গড়ে তুলতে হবে। আমি আশা করছি খুব দ্রুতই সেই কাজ শুরু হবে, বলেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহত হয় ১,২০০ জন মানুষ এবং আরও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর প্রতিক্রিয়ায় পরদিন থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা টানা দুই বছর ধরে চলে।

জাতিসংঘের হিসাবে, এই অভিযানে নিহত হয়েছে অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার। গাজার অধিকাংশ অবকাঠামো, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এই দুই বছরে একাধিকবার যুদ্ধবিরতির চেষ্টা হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। হামাস কিছু জিম্মিকে মুক্তি দিলেও, বেশিরভাগ সময়ই যুদ্ধ আবার শুরু হয়েছে। শেষ পর্যন্ত গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস সম্মতি জানায়। এরপর ১০ অক্টোবর থেকে শুরু হয় পূর্ণ যুদ্ধবিরতি।

এই শান্তি চুক্তির অংশ হিসেবে ১৩ অক্টোবর হামাস তাদের হাতে থাকা শেষ ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে ৩ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

জিম্মি বিনিময়ের দিনই শারম আল শেখে আয়োজিত হয় ‘গাজা শান্তি সম্মেলন’। সেখানে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎর্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ অন্তত ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।

ট্রাম্পের ভাষণে এক ধরনের স্বস্তি ও আশার সুর ছিল। তিনি বলেন, এখন আমাদের লক্ষ্য একটাই—গাজাকে আবার জীবিত করে তোলা। ধ্বংস নয়, সৃষ্টির পথে হাঁটা। আমি বিশ্বাস করি, শান্তির এই যাত্রা পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অধ্যায় হয়ে উঠবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১০

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১১

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১২

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৩

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৪

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৫

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৭

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৯

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

২০
X