কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে ৩ ভাইবোনের হজের লটারি, লুটিয়ে পড়লেন সিজদায়

লটারি জেতা তিন সহোদর। ছবি : সংগৃহীত
লটারি জেতা তিন সহোদর। ছবি : সংগৃহীত

জীবনে একবার হলেও পবিত্র হজ পালনের স্বপ্ন থাকে সব মুসলমানের। আর সেই স্বপ্ন পরিবারের আপনজন সবাইকে নিয়ে একসঙ্গে পূরণ করতে পারলে তো আর কোনো কথাই থাকে না। এবার ঘটেছে তেমনই এক ঘটনা। একসঙ্গে হজের লটারি জিতেছেন তিন ভাইবোন। সঙ্গে সঙ্গেই তারা আনন্দে সিজদায় লুটিয়ে পড়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরে এক বিরল ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। দেশটিতে এক পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজ ২০২৬-এর লটারি জিতছেন। অনেকেই এ ঘটনাকে ‘অলৌকিক সৌভাগ্য’ বলে বর্ণনা করছেন।

দ্য ইসলামিক ইনফরমেশনে জানিয়েছে, লটারির সরাসরি ড্র অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে প্রথমে বড় বোনের নাম ঘোষণার পর বড় ভাই আবেগে মাটিতে সেজদায় পড়ে যান। ঠিক সেই সময় ঘোষক তার নিজের নাম উচ্চারণ করেন। এতে উপস্থিত সবার বিস্ময় তখনো কাটেনি, এর মধ্যেই দ্বিতীয় বোনের নামও পরপর ডাকা হয়। তিন ভাইবোনের নাম একসঙ্গে ঘোষণার এই ঘটনায় পরিবার ও দর্শক সবাই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের হজ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারাইজড লটারির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে লাখো আবেদনকারীর মধ্যে সীমিত সংখ্যক হজ কোটা বরাদ্দ করা হয়।

স্থানীয়ভাবে আয়োজিত ওই লটারির এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই ‘একসঙ্গে তিন ভাইবোনের নাম ওঠা সত্যিই আল্লাহর বিশেষ অনুগ্রহ’ বলে উল্লেখ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন সহোদর আগামী বছর প্রায় ৫০ হাজার মিশরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র হজ পালন করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X