কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধের মানসিক ক্ষত : আত্মহননের পথে অনেক ইসরায়েলি সেনা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজা যুদ্ধ শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় পরও অসংখ্য ইসরায়েলি সেনা এখনো যুদ্ধের ভয়াবহ মানসিক ট্রমায় ভুগছেন। অনেকেই ঘুমহীনতা, ভয়, বিষণ্নতা ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত। কেউ কেউ এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি সেনা মানসিক আঘাতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ইসরায়েলের ৮০ বছরের ইতিহাসে সব যুদ্ধ মিলিয়ে এমন মানসিক সমস্যায় আক্রান্ত মোট সেনার এক-তৃতীয়াংশেরও বেশি।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, যুদ্ধের আগে প্রতি বছর গড়ে ১৩ জন সেনা আত্মহত্যা করতেন। কিন্তু যুদ্ধ শুরুর পর এই সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত আরও ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যদিও তারা বেঁচে গেছেন। এই হিসাবের বাইরে রয়েছেন তারা, যারা অবসরের পর আত্মহননের পথ বেছে নিয়েছেন।

গাজা থেকে ফেরত আসা বহু সেনা জানিয়েছেন, যুদ্ধের স্মৃতি তাদের দৈনন্দিন জীবনে তাড়া করে ফেরে। কেউ কেউ ঘুমাতে পারেন না, কেউ আবার সামান্য শব্দ শুনলেই চমকে ওঠেন। একজন সাবেক সেনা বলেন, যখন পাশে কোনো ড্রোন বা বিমান উড়ে যায়, শরীর জমে যায় আতঙ্কে। মনে হয়, আমি আবার যুদ্ধক্ষেত্রে।

এই অবস্থায় অনেক সাবেক সেনা থেরাপি নিচ্ছেন—কেউ প্রাণীর সংস্পর্শে এসে, কেউ আবার বিশেষ থেরাপি সেন্টারে। ইসরায়েলের মধ্যাঞ্চলের ‘ব্যাক টু লাইফ’ নামের এক খামারে এমন শতাধিক সাবেক সেনা চিকিৎসা নিচ্ছেন। এখানে আহত বা ট্রমাগ্রস্ত সেনারা প্রাণীদের যত্ন নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপমহাপরিচালক লিমোর লুরিয়া বলেন, মানসিক আঘাতের গভীরতা এখন সমাজ উপলব্ধি করছে। আগের প্রজন্ম সাহায্য নিতে ভয় পেত, কিন্তু নতুন প্রজন্ম ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।

সরকার এখন সেনাদের জন্য শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে, যুদ্ধক্ষেত্রেই থেরাপি সহায়তা পাঠানো হচ্ছে, এবং মানসিক সহায়তার হটলাইন চালু করা হয়েছে।

ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট মনে করেন, এই যুদ্ধের দীর্ঘ মেয়াদ ও পুনঃমোতায়েন সেনাদের শারীরিক ও মানসিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত করছে। যুদ্ধের পর যদি সেনাদের যথাযথ চিকিৎসা না দেওয়া হয়, তারা নিজেদের, পরিবারের ও সমাজের ওপর একধরনের বোঝা হয়ে উঠবেন।

ফ্লিন্ট আরও বলেন, অনেকে ‘নৈতিক আঘাতেও’ ভুগছেন। তারা নিজেদের প্রশ্ন করেন, ‘যা দেখেছি, যা করেছি, তারপর আমি কে?’

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা এখনো সামাজিকভাবে কলঙ্কিত বিষয়। তাই সরকার সচেতনতা বাড়াতে গণমাধ্যম প্রচারণা ও পুনর্বাসন কর্মসূচি চালু করেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X