কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ
সন্ত্রাসী হামলা

ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গে তাল মেলাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান। একই সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে আলাজাজিরা এ তথ্য জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল।”

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের ‘অসভ্য ও ঘৃণ্য রূপ’ এখন সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে, যা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র ইসলামাবাদের আদালত প্রাঙ্গণের বাইরে সংঘটিত আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদ একটি ঘৃণ্য প্রবণতা, যা কোনো দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয়। আমরা পাকিস্তানের সরকারের পাশে আছি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপই একমাত্র সমাধান।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X