বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে মার্কিন খসড়া প্রস্তাবকে সমর্থন ৮ ইসলামিক দেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়া প্রস্তাবকে সমর্থন জানিয়েছে সৌদি আরব ও তুরকিয়েসহ মোট আটটি আরব ও ইসলামিক দেশ। শুক্রবার (১৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন যে সমন্বিত পরিকল্পনা ঘোষণা করেছে, তা গাজা সংকটের সমাধান এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কাঠামো হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থন পাচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাব প্রকাশ করেছে, তাতে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। এই বাহিনী গাজার নিরাপত্তা পুনঃস্থাপন, সীমান্ত নিয়ন্ত্রণে সহায়তা, সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ তদারকি এবং ‘বোর্ড অব পিস’ নামে প্রস্তাবিত একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে। উদ্যোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অংশ। এর অধীনে স্থিতিশীলতা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে।

তবে প্রস্তাবটির কিছু অংশে রাশিয়া, চীন, আলজেরিয়া ও আরও কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে। তাদের মতে, প্রস্তাবিত অন্তর্বর্তী বোর্ডের কাঠামো অস্পষ্ট, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা নিশ্চিত করা হয়নি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমাও স্পষ্ট নয়। এসব বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X