কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে শিশুদের জন্য নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

এবার শিশুদের ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব। শিশুদের ওমরাহতে নিয়ে গেলে অভিভাবকদের মানতে হবে নতুন কয়েকটি নির্দেশনা। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহর সময় শিশুদের ডান অথবা বাঁ হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

বাবা-মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাবা-মা বা অভিভাবককে যত্নশীল হতে হবে।

শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এর আগে নারী ওমরা যাত্রীদের পোশাক নির্ধারণ করে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়মনীতির মধ্যে।

নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

২০২২ সালে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া নারীরা এখন হজ বা ওমরা করতে সৌদি আরব যেতে পারবেন মর্মে ঘোষণা দেওয়া হয়। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরা পালন করছেন। যদিও সৌদি আরবের এ সিদ্ধান্ত নিয়ে ইসলামি স্কলাররা ভিন্নমত প্রকাশ করেছেন। এটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X