বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক : ইশরাক
ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায়। এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ইশরাক এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এই এলাকায় গত ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি যেভাবে আমার প্রবীণ মুরব্বিরা প্রতিষ্ঠা করেছেন, সেই অভিজ্ঞতা ও যোগ্যতার কাছে আমি নগণ্য। প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আমরা তাদের পরামর্শ, দোয়া ও ভালোবাসা নিয়েই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করা হয়েছে। কিন্তু আমার চেয়ে যোগ্য ও অভিজ্ঞ নেতারা আছেন। তবুও তারা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে গ্রহণ করেছেন, যা বিএনপির ঐক্যের অনন্য দৃষ্টান্ত।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ ও ৭ আসনে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। নানা অদৃশ্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতৃত্ব আমাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর যখন আন্দোলন প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছিল, তখন তারেক রহমান লন্ডন থেকে দলকে নতুন করে সংগঠিত করেন। তার নেতৃত্বেই বিএনপি আজও দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে টিকে আছে।

ইশরাক জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে। বাবুবাজার ব্রিজ, সদরঘাট টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বড় জনসমাবেশ।

তিনি বলেন, সেদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। নেতার বাসভবনে প্রবেশের পরই আমাদের কর্মসূচি শেষ হবে। পরদিনও আরও কর্মসূচি থাকতে পারে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম টিপু, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন তুহিন, দেলোয়ার হোসেন রিন্টু, দক্ষিণ শ্রমিক দলের সুমন ভুইয়া প্রমুখ।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X