কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে : রফিক সিকদার

ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে অ্যাডভোকেট রফিক সিকদার। ছবি : সংগৃহীত
ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে অ্যাডভোকেট রফিক সিকদার। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে সে বিষয়ে খেয়াল রাখা, সুষম খাদ্য নিশ্চিত করা এবং নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে, যা জাতির জন্য গভীর বেদনার। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

শনিবার (২০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট রফিক সিকদার। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. একিউএম সফিউল আজম, বিদ্যালয়ের পরিচালক মাসুদুর রহমান, রূপসদী খোদাইবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামীয়া প্রিপারেটরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকেয়া বেগম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, সাংবাদিক এমএ আউয়াল।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X