বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভ দমনে বিদেশি মিলিশিয়া মোতায়েনের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হিজবুল্লাহ সদস্য ও ইরাকি মিলিশিয়া মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।

পোস্টে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে হিজবুল্লাহর যোদ্ধা ও ইরাকি মিলিশিয়াদের ব্যবহার করেছে বলে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরানি কর্তৃপক্ষ ইরানের জনগণের বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছে, যা তারা তথাকথিত সন্ত্রাসী প্রক্সি বাহিনীর পেছনে খরচ করেছে। ওই বাহিনীগুলোকে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে আরেকটি গভীর বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে চলমান বিক্ষোভ ও তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X