বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ ইয়েমেনের সব বাহিনী সৌদি জোটের অধীনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ইয়েমেনের সব সামরিক বাহিনী এখন থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কমান্ডের অধীনে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

আল-আলিমি জানান, সৌদি জোটের তত্ত্বাবধানে একটি সুপ্রিম মিলিটারি কমিটি গঠন করা হবে। এই কমিটি দক্ষিণ ইয়েমেনের সব বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ ও নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সাম্প্রতিক ব্যর্থ অভিযানের পর এ ঘোষণা এলো। সম্প্রতি সৌদি সমর্থিত বাহিনী দক্ষিণের বিস্তীর্ণ এলাকা আবার নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যা আগে এসটিসির দখলে ছিল।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও ইউএই দীর্ঘদিন ধরে একই জোটে থাকলেও, বর্তমানে তারা ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এতে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এরই মধ্যে এসটিসির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংগঠনটির নেতা দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। রিয়াদে পাঠানো একটি প্রতিনিধিদল সংগঠন বিলুপ্তির ঘোষণা দিলেও, অন্য নেতারা বলছেন—এটি চাপের মুখে করা সিদ্ধান্ত।

এই পরিস্থিতির মধ্যে শনিবার এডেন শহরে হাজারো মানুষ এসটিসির পক্ষে বিক্ষোভ করেন। তারা স্বাধীন দক্ষিণ ইয়েমেনের দাবিতে স্লোগান দেন এবং সৌদি আরববিরোধী বক্তব্যও শোনা যায়। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে রাজধানী হিসেবে ব্যবহার করে, শহরটি এখনও এসটিসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X