কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশটিতে সামরিক হামলার কথা ভাবতে পারে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন গ্লোবাল পলিসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পাওলো ভন শিরাক।

তার মতে, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বরে ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৪০ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

ভন শিরাক বলেন, নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধ করতে ট্রাম্প আগে সতর্ক করেছিলেন। তা না মানায় তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য হামলায় ইরানের সামরিক ঘাঁটি, শিল্প স্থাপনা এবং বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে। তেল অবকাঠামোও ঝুঁকিতে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে ইরানে সরাসরি স্থল অভিযান চালানোর সম্ভাবনা কম বলে জানান ভন শিরাক। তার ভাষায়, বিদেশে মার্কিন সেনা নিহত হলে তা ট্রাম্পের জন্য রাজনৈতিক সমস্যা তৈরি করবে।

তিনি আরও বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আগাম বলা কঠিন। তিনি অতীতেও কঠোর হুমকি দিয়েছেন, কিন্তু সব সময় তা বাস্তবায়ন করেননি।

এদিকে ইরানের শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তু হবে।

ভন শিরাক বলেন, ইরানের সামরিক শক্তি কিছুটা দুর্বল হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। সীমিত বা বড় পরিসরের যে কোনো ধরনের মার্কিন হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X