কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে বিপর্যস্ত সিরীয় উদ্বাস্তুদের জীবন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হাড়কাঁপানো কনকনে শীত, চারদিকে বরফের সাদা চাদর। কিন্তু এই শুভ্রতা একদল মানুষের কাছে মূর্তিময় অভিশাপ হয়ে দেখা দিয়েছে। একমুঠো খাবারের অভাব আর মাথার ওপর ছাদহীন আশ্রয়ে জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে শত শত শিশু।

তীব্র তুষারপাতে যখন জীবন থেমে যাওয়ার জোগাড়, তখন এক টুকরো শুকনো রুটি আর একটু গরম পানির আশায় হাহাকার করছে সিরিয়ার কামিশলি শহরের উদ্বাস্তু পরিবারগুলো।

আকস্মিক বিপর্যয় ও মানবেতর জীবন সিরিয়ার উত্তরাঞ্চলীয় কামিশলি শহরের জাকি আল আরসুজি স্কুলের ভেতরে এখন আশ্রয় নিয়েছে ১০৪টি পরিবার। সম্প্রতি সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নিয়ন্ত্রিত এসডিএফের মধ্যে সংঘর্ষের জেরে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এসব পরিবার।

বাস্তুচ্যুত জালুহ মোহাম্মদ আর্তনাদ করে বলেন, আমরা শুধু পরনের কাপড়টুকু নিয়ে ঘর ছেড়েছি। আমাদের বাচ্চাদের পায়ে জুতো নেই, গায়ে গরম কাপড় নেই। ঠান্ডায় সবাই অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কোনো ওষুধ নেই। সংকটে সাধারণ মানুষ আশ্রয়শিবিরের ব্যবস্থাপক ওয়ালিদ আলি জানান, গত এক সপ্তাহ ধরে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

তুষারপাতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শিশুরা দুধ ও প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, বারবার বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলোর সামনে এখন শুধুই অনিশ্চয়তা। গত সপ্তাহে সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও এসডিএফ-এর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কামিশলি ও হাসাকা শহরের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতা চললেও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ রাস্তাঘাট পরিষ্কারের চেষ্টা চালালেও প্রয়োজনীয় ত্রাণ ও শীতবস্ত্রের অভাব এখনো প্রকট।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X