কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০২:১৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে সংসদ অধিবেশনের আগমুহূর্তে বোমা হামলা

রোববার সকালে তুর্কি পুলিশের সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রোববার সকালে তুর্কি পুলিশের সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

গ্রীষ্মকালীন বিরতির পর আজ রোববার আবারও বসছে তুরস্কের সংসদ। রোববারের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ সব সংসদ সদস্য যোগ দেবেন। তবে সংসদ অধিবেশন শুরুর আগে দেশটির রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ ভবন কাছাকাছি হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর ডেইলি সাবাহ ও আলজাজিরা।

রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, পুলিশ সদরদপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে। অন্যজনকে পুলিশ নিরস্ত্র করেছে। এ ছাড়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার পরপর সংসদ ভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গ্রীষ্মকালীন বিরতির পর আজই তুর্কি সংসদ বসছে। দুপুর ২টার দিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ সব সংসদ সদস্য সংসদে উপস্থিত হবেন।

তবে হামলার পেছনে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে আলজাজিরা। কয়েক দিন আগেই জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এরপরই এ বোমা হামলার ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X