কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে যুদ্ধবিরতির আগে আলোচনায় বসবে না ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে দুটি বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে প্রথমটি হলো লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি হলো আলোচনা শুরু করার আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইরানের। ইরানের পররষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল আজ শুক্রবার ইসলামাবাদে পৌঁছেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তবে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। ইরানের স্পিকারের নতুন এ বার্তায় বৈঠকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এছাড়াও হরমুজ প্রণালিতে টোল আদায়ের বিষয় নিয়েও দ্বিমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন বলেছে, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজ থেকে টোল নেওয়া হবে ইরানি মুদ্রা রিয়ালে। ভারতের মুম্বাইস্থ ইরানি কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সংস্থাটি বলেছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল হিসেবে ইরানি রিয়াল নেওয়ার কথা বলা হয়েছে।

যদিও মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান দিয়ে টোল আদায় করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X